সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

৪ বছরে আমেরিকা ইরানের বিরুদ্ধে ১৫ হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

এফএনএস : ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায নিয়ে নতুন করে আলোচনা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি মঙ্গলবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ কথা বলেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কঠিন আলোচনার পর দু পক্ষের নানাবিধ শর্ত সমাধান করে পরমাণু সমঝোতা সই হয়েছিল। এখন এই সমঝোতা পুনর্মূল্যায়ন বা নতুন করে আলোচনার জন্য যেকোনো ধরনের প্রস্তাব ইরানের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।

এই ধরনের পদক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন হবে। ইরানের প্রতিনিধি স্পষ্ট করে বলেন, তেহরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কারো সঙ্গে কোনো আলোচনা করবে না এবং বলদর্পী কোনো শক্তি ইরানকে ভয় দেখাতে পারবে না। মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, ভবিষ্যতে ঐতিহাসিক এই চুক্তি নিয়ে যেকোনো ধরনের পরিবর্তনের চেষ্টা ব্যর্থ হবে। ইরানের এ কূটনীতিক আরো বলেন, গত চার বছরে আমেরিকা ইরানের বিরুদ্ধে ১৫ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন পরমাণু চুক্তি বাস্তবায়নের ব্যাপারে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে।

করোনাভাইরাসের মহামারীতে ইরান যখন কঠোর লড়াই করছে তখনও তারা তাদের দায়িত্ব পালন করে নি বরং ধ্বংসাত্মক বলদর্পী নীতির অংশহিসেবে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা বাস্তবায়নে সহযোগিতা করেছে ইউরোপ। সূত্র: পার্সটুডে


আরোও অন্যান্য খবর
Paris