২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মাদকাসাক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা!

প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ১০:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
মাদকাসাক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা!
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর বাঘায় মাদকাসাক্ত আলমগীর হোসেন জুয়েল (২২) নামে এক ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা। জুয়েল উপজেলার আড়ানী পৌরসভার জোতরঘু গ্রামের জামাল উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বাবা জামাল উদ্দিন বলেন, জুয়েল নিয়মিত ইয়াবা সেবন করে। এজন্য তার টাকার প্রয়োজন। টাকা দিতে না পারলে গলায় ছুরি ধরে। নিরুপায় হয়ে এর আগে একবার পুলিশের সাহয্য নিয়ে তাকে কারাগারে রেখে ছিলাম। সেখান থেকে বেরিয়ে আবারও একই পন্থা অবলম্বন করছে। তাই নিরুপায় হয়ে পারিবারিকভাবে সিন্ধান্ত নিয়ে পুলিশে দিয়েছি।

বাঘা থানার কর্মকর্তা ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে। শুক্রবার আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন