দুর্গাপুরে ইউএনও হিসাবে যোগদান করলেন সোহেল
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন সোহেল রানা। এর আগে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সরকারি আদেশে পদোন্নতি পাওয়ার পর তিনি সেখান থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখায় যোগদান করেন। গত ৫ আগস্ট ৩৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার জাকির মুন্সী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দুর্গাপুরের ইউএনও হিসেবে যোগদান করেন সোহেল রানা।
এ সময় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ) মহসীন মৃধার নিকট থেকে দায়িত্বভার গ্রহন করেন সদ্য নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এরপর নবাগত ইউএনওকে উপজেলা পরিষদ, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা পরিষদ ও প্রশাসনের দাপ্তরিক কর্মকর্তা, দুর্গাপুর থানা, দুর্গাপুর প্রেসক্লাব ও দুর্গাপুর সাংবাদিক সমাজ, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল কাদির, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সিনিয়র সহ সভাপতি এসএম আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রসুল, সাংবাদিক সমাজের সভাপতি মোবারক হোসেন শিশির, সহ সভাপতি এস এম শাহাজামাল, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, ক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা তুষার ও সদস্য শাহাবুদ্দিন মোল্লা।
