৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে প্রতারক ফরহাদ কারাগারে

প্রকাশিত: ২০ আগস্ট ২০২১, ৯:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোদাগাড়ীতে প্রতারক ফরহাদ কারাগারে
বিজ্ঞাপন

এফএনএস : পুলিশ ও সাংবাদিকের নাম ভাঙ্গিতে অর্থ আদায়ে করে প্রতারণার দায়ে মো: ফরহাদ (২৫) নামের এক প্রতারক কে জেল হাজতে প্রেরণ করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। প্রতারক ফরহাদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদাপুর ডিমভাঙ্গা গ্রামের এনামুল হক হিচুর ছেলে। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার মাদারপুর রেলবাজার ঘাট গ্রামের হাবিবুর রহমানের ছেলে এনামুল হোসেন (৩০) বাদী হয়ে গোদাগাড়ী মডেল মামলা দায়ের করেছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১লা আগস্ট ২০২১ তারিখে যায়যায়দিন পত্রিকার অনলাইনে মামলার বাদী এনামুল হোসেনের ছবি ও আসামি ফরহাদের নাম ‘‘ অনলাইন জুয়ারু’’ হিসেবে প্রকাশ পায়।

প্রকাশ হওয়ার পর আসামি ফরহাদ গত ১৫ আগস্ট ৭ টা ৪৯ মিনিটে ফরহাদের মোবাইল নং ০১৭৪৫-২৮৫৭৬৫ হতে এনামুলের মোবাইল ০১৩১৬-০১৭৭৮৩ নং এ ফোন দিয়েবলে যে আমাদের নাম জুয়ারু হিসেবে পত্রিকায় এবং থানায় এন্ট্রি হয়ে গেছে। আমাদের নাম কাটাতে হবে। নাম কাটানোর জন্য তুই দ্রুত ২৫ হাজার টাকা দে। এনামুল আসামি ফরহাদের কথা বিশ্বায় করে নগদ টাকা না থাকায় এনামুলের ফুফাতো ভায়ের দোকান হতে রেলবাজারে অবস্থিত বিএম ট্রেডার্স নামক দোকান হতে গোলাম মোস্তফা টিয়ার কাছ হতে ২৫ হাজার টাকা গ্রহণ করে। এনামুল পরে বুঝতে পারে টাকা গুলো পুলিশ ও সাংবাদিকের নাম ব্যবহার করে প্রতারণা করে নিয়েছে।

পুরো বিষয়টি ১৮ আগস্ট বুধবার গোদাগাড়ী মডেল থানার ওসিকে জানাইলে ওসি দ্রুত টহল টিম দিয়ে ফরহাদকে গ্রেফতার করে নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে ফরহাদ ২৫ হাজার টাকা নেওয়ার সত্যতা স্বীকার করে প্রতারণামূলক ভাবে টাকা আত্মসাৎ করে ব্যবসার কাজে খরচ করেছে বলে জানান। এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি মো: কামরুল ইসলাম জানান, একটি চক্র পুলিশ ও সাংবাদিকের নাম ভাঙ্গিতে অর্থ আদায়ের নামে প্রতারণা করছিলো। আমরা তা জানতে পেরে দ্রুত অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করেছি বলে জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন