রাজশাহী পূজা উদযাপন পরিষদের সভাপতির পিতার পরলোক গমন
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা কাঞ্চন রায় চৌধুরীর বাবা শ্রী কিশোরী মোহন রায় গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুুমার সিংহ, ভবানীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার হালদারসহ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। তাঁরা বিদেহী আত্নার শান্তি কামনা করেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
