সংবাদপত্র শ্রমিকনেতা আব্দুস সালাম মৃত্যুতে শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সংবাদপত্র শ্রমিক নেতা ও পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী সংবাদপত্র শ্রমিক নেতারা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রমিক নেতা আব্দুস সালাম। তিনি দীর্ঘ দিন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। শ্রমিক নেতা আব্দুস সালাম স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য সহযোদ্ধা-শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শ্রমিকনেতা আব্দুস সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী সংবাদপত্র হকাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জামিউল করিম সুজন এক বিবৃতিতে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শ্রমিকনেতা আব্দুস সালাম তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি আজীবন হড়গ্রাম ইউনিয়ন ও এ অঞ্চলের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা পালন করেছেন।
দীর্ঘ দিন রাজশাহী সংবাদপত্র শ্রমিকদের এবং সাধারণ জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করেছেন। তিনি নিষ্ঠা ও সততার সাথে সবসময় শ্রমিকদের পাশে থেকেছেন। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সংবাদপত্র হকাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু বাক্কার সাধারন সম্পাদক সাইদুর রহমান, সহ সভাপতি মতিউর রহমান সহ- সাধারন সম্পাদক কাজিম উদ্দীন, শ্রমিক নেতা তসলিম উদ্দীন প্রমুখ।
