৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সপ্তাহব্যাপী রিকশা চালকদের মাঝে উন্নত মানের মাস্ক বিতরণ করবে আল আকসা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১, ৯:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সপ্তাহব্যাপী রিকশা চালকদের মাঝে উন্নত মানের মাস্ক বিতরণ করবে আল আকসা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : নিম্ন ও রিকশা চালকদের মাঝে উন্নত মাস্ক বিতরণে সপ্তাহজুড়ে কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী নগরীর অন্যতম ডেভেলপার কোম্পানী আল আসকা প্রাইভেট কোম্পানী লিমিটেড। এরই অংশ হিসাবে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে রিকশা চালকদের মাঝে উন্নতমানের মাস্ক বিতরণের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়েছে। আল আকসা প্রাইভেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি রিকশা চালকদের মাস্ক পরিয়ে দিয়ে এর উদ্বোধন করেন। সপ্তাহজুড়ে নগরীর বিভিন্ন মোড়ে রিকশা চালকদের মাঝে এ মাস্ক বিতরণ করা হবে।

আল আকসা প্রাইভেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি জানান, নগরীর নিম্ন আয়ের জনগোষ্টির মধ্যে একটি বড় অংশ রিকশা চালিয়ে জীবন যাপন করেন। তাদের রিকশায় বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন স্থানে যাওয়া আসা করেন। কে করোনা পজেটিভ, আর কে করোনা নেগেটিভ সে বিষয়টি জানেন না রিকশা চালকরা। নিজেদের অজান্তেই তারা করোনা বহন করে বেড়ান। এজন্য নগরীর এসব অটোরিকশা চালকরা থাকেন করোনা ঝুঁকিতে।

রিকশা চালকরা মূলত একটি ৫ টাকা মূল্যের মাস্ক দিনের পর দিন ব্যবহার করেন। একটি মাস্ক সর্বোচ্চ দুই বা তিনদিন ব্যবহার করলে সেটি আর ব্যবহারের উপযোগি থাকে না। কিন্তু গরিব এসব মানুষ ৫টাকার একটি মাস্ক এক মাস পর্যন্ত ধুয়ে ধুয়ে ব্যবহার করেন। এতে এসব মানুষের স্বাস্থ্যঝুঁকির সাথে বিভিন্ন সমস্যা হতে পারে। তারা দিনে যে আয় করেন তা দিয়ে প্রতিদিন নতুন মাস্ক কিনাও সম্ভব না। বিষয়টি বিবেচনা করে আল আকসার পক্ষে রিকশা চালকদের মাঝে মাস্ক বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। আল আকসার মাস্ক উন্নতমানের কাপড়ের তৈরি।

এ মাস্ক বারবার ধুয়ে ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না। রিকশা চালকরা নিম্ন আয়ের মানুষ। এসব মানুষের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত। গরিব মানুষের দিকে লক্ষ্য রেখে মূলত এ উদ্যোগ নিয়েছে আল আকসা প্রাইভেট কোম্পানী লিমিটেড। মাস্ক বিতরণের সময় আল আকসা প্রাইভেট কোম্পানী লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারি রা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন