৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গরীব ও দুস্থ্যদের মাঝে মহানগর শ্রমিক লীগের উদ্যোগে খাবার বিতরণ

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১, ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গরীব ও দুস্থ্যদের মাঝে মহানগর শ্রমিক লীগের উদ্যোগে খাবার বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে ছয় শতাধিক গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শহীদ কামারুজ্জামান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবারের প্যাকেট বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। খাবারের প্যাকেট বিতরণের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোহেল, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, মহানগর জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি ওয়ালি খান, এসএম আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক কাবাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন