বাগমারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে সুজন বেদনাথ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে নরদারশ ইউনিয়নের হোসেনপুর গ্রামের ললিত দেবনাথের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ। পুলিশ জানায় বিদ্যুৎ পৃষ্টে নিহত সুজন নিজ ঘরে ফ্যানের স্লুইচ মেরামতের কাজ করছিলেন।
এ সময় হঠাৎ করেই বিদ্যুতে ধরে ফেলে এবং সেখানেই তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারো কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে। এ ঘটনায় বাগমারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
