৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে রোটারী ক্লাবের উদ্যোগে খাদ্য বিতরণ

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১, ৯:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে রোটারী ক্লাবের উদ্যোগে খাদ্য বিতরণ
বিজ্ঞাপন

পব প্রতিনিধি : রোটারি ক্লাব অফ পদ্মা রাজশাহীর আয়োজনে ও সানাবিল ফাউন্ডেশন ট্রেক্সাস আমেরিকা এর সহযোগিতায় করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ এর বিস্তাার ও প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর সিএন্ডবি’র মোড়স্থ শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে রোটারিয়ান এম এ মান্নান খানের সভাপতিত্বে ও রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর প্রেসিডেন্ট রোটারিয়ান মো: আরিফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান প্রফেসর ড. শামসুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব এর বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান আরিফ হোসেন। অনুষ্ঠানে জোন রাজশাহীর লেফটেন্যান্ট গভর্নর রোটারিয়ান এম এ মান্নান খান, রোটারিয়ান এ আর জোয়ারদার , রোটারিয়ান ডা: জহুরুল ইসলাম, রোটারিয়ান আবু সাইদ মো: নুরুল ইসলাম, রোটারিয়ান রোজী সিদ্দিকী, রোটারিয়ান অনু চৌধুরী, রোটারিয়ান মো: সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন