৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১, ৯:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী জেলার চারঘাট থানার জয়পুর পূর্বপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিন নিরার ছেলে মোঃ দুলু (৩৪)। ঘটনা সূত্রে জানা যায়, এসআই মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম গত ১৭ আগস্ট সন্ধ্যায় থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তালাইমারী শহীদ মিনারের সামনে এক ব্যাক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশের ঐ টিম সন্ধ্যা ৬.৪৫ টায় ঘটনাস্থলে পৌঁছে মোঃ দুলুকে গ্রেফতার করে। এসময় তার দখল হতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন