৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় ২০ কেজি গাঁজাসহ মা ও ছেলে গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১, ৯:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় ২০ কেজি গাঁজাসহ মা ও ছেলে গ্রেপ্তার
বিজ্ঞাপন

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় ২০ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জোতশায়েস্তা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৪৫) ও তার ছেলে নয়ন ইসলাম (২০) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, এ দিন দুপুর ১২টায় গাঁজা প্যাকেট জাত করে চালান করার প্রস্তুতি নিচ্ছিল মা ও ছেলে। এমন গোপন সংবাদের তাদের কে গ্রেপ্তার করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, উত্তর মিলিক বাঘা এলাকার রবি ভান্ডারী একজন বিশিষ্ট মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত মা ও ছেলে দীর্ঘদিন তার পক্ষ হয়ে দেশের বিভিন্নস্থানে গাঁজার চালান করত বলে আমাদের কাছে স্বীকার করেছেন। রবি ভান্ডারীকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে রবি ভান্ডারীসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন