বিএমডিএ কর্তৃক গাছের চারা বিতরণ-বৃক্ষরোপন কাজের উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি : মুজিব বর্ষ উপলক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন “পুকুর পুনঃখনন ও ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র সেচে ব্যবহার” (এসডব্লিউআইপি) প্রকল্পের আওতায় ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১.৩০ টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বেগম আখতার জাহান রাজশাহী জেলার পবা উপজেলার হরিপুর ইউনিয়নের বেড়পাড়া চাতরা কবর স্থানে, গোদাগাড়ী উপজেলার সাধুরমোড় রাতাহারি কেন্দ্রিয় ঈদগাহ, পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পমপাড়া আশ্রায়ন প্রকল্প ও বাগমারা উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে বিনামূল্যে চারা বিতরণ ও বৃক্ষরোপন কাজের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমডিএ’র নির্বাহী পরিচালক প্রকৌঃ মোঃ আব্দুর রশীদ, উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌ. মোঃ শরীফুল হক, বজলে রেজভী আল হাসান (মুঞ্জিল), চেয়ারম্যান, হরিপুর ইউনিয়ন পরিষদ, পবা, রাজশাহী, মোঃ সাইদুর রহমান (বাদল), সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, হরিপুর ইউনিয়ন শাখা, পবা, রাজশাহী, মোঃ কামরুজ্জামান (নবাব), সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, হরিপুর ইউনিয়ন শাখা, পবা, রাজশাহী, চেয়ারম্যান, গোদাগাড়ী ইউনিয়ন পরিষদ, গোদাগাড়ী, রাজশাহী, মোঃ সৈবুর রহমান, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, গোদাগাড়ী ইউনিয়ন শাখা, গোদাগাড়ী, রাজশাহী, মোঃ দুরুল হুদা, সাধারন সম্পাদক,
বাংলাদেশ আওয়ামী লীগ, গোদাগাড়ী ইউনিয়ন শাখা, গোদাগাড়ী, রাজশাহী, মোঃ আব্দুল মালেক মন্ডল, মেয়র, ভবানীগঞ্জ পৌরসভা, বাগমারা, রাজশাহী ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ভবানীগঞ্জ পৌর শাখা, বাগমারা, রাজশাহী, মোঃ আব্দুল জলিল, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ভবানীগঞ্জ পৌর শাখা, বাগমারা, রাজশাহী, মোঃ সাজ্জাদ হোসেন মুকুল, চেয়ারম্যান, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ, পুঠিয়া, রাজশাহী, মোঃ আব্দুর রহিম মোল্লা, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, শিলমাড়িয়া ইউনিয়ন শাখা, পুঠিয়া, রাজশাহী, মোঃ শুকুর আলী সরদার, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, শিলমাড়িয়া ইউনিয়ন শাখা, পুঠিয়া, রাজশাহী, মোঃ রহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, শিলমাড়িয়া ইউনিয়ন শাখা, পুঠিয়া, রাজশাহী।
