বাগমারায় চোলাইমদ ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার দক্ষিণ জামালপুর গ্রামের মৃত নুুর মোহাম্মদের ছেলে আশার উদ্দীন (৩৭) এর বাড়িতে অভিযান চালিয়ে ১২ লিটার চোলাইমদ সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে মঙ্গলবার সকালে তালতলি মোড়ে ২০০ গ্রাম গাঁজা সহ ইকবাল হোসেন (২২) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানান, মাদক মামলায় গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
