শোক দিবস উপলক্ষে মহানগর শ্রমিকলীগের উদ্যোগে খাবার বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল মঙ্গলবার জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর এর উদ্যোগে ছয় শতাধিক গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দুপুর ৩টায় শহীদ কামারুজ্জামান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবারের প্যাকেট বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। খাবারের প্যাকেট বিতরণের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, মহানগর জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি ওয়ালি খান, এসএম আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক কাবাতুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক মোঃ আফজাল, সহ-অর্থ সম্পাদক রফিকুল ইসলাম,
রাজশাহী মহানগর শ্রমিকমীলীগ এর সহ-দফতর সম্পাদক দেব্রত সিনহা দেবু, বিএমডিএ কর্মচারী ইউনিয়ন (রাজ-১৫০০) এর সাধারন সম্পাদক জীবন, বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ(সিবিএ)সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর এর সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, সিএনজি অটো টেম্পু ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরসহ শ্রমিক লীগের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
