নগরীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১০টার দিকে নগরীর মতিহার থানাধিন বাজে কাজলা বৌ-বাজার এলাকায় নির্মানাধীন তিনতলা ভবনে এই দূর্ঘটনা ঘটে। মৃত শফিকুল চারঘাট থানাধীন টাংগন পূর্বপাড়া এলাকার মুকুল সরদারের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী আরিফ জানায়, নির্মাণ শ্রমিক শফিকুল রাবির কর্মচারী সজলের তিন তলা ভবনে প্লাষ্টারের কাজ করছিলো।
সেই বিল্ডিং সংলগ্ন ১১ হাজার ভোল্টেজ বৈদ্যুতিক তারের সাথে তার শরীরে ঠেকে যায়। এ সময় সে চিৎকার দিয়ে নিচে কাজের জন্য যে মাচা করা ছিলো তার উপর ঝুলে পড়ে। পরে সেখানেই মারা যায় শফিকুল। খবর পেয়ে মতিহার জোনের এসি মোঃ হাফিজুর রহমান, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এই খবর ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে শতশত জনতা ভিড়জমায়।
পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত শফিকুলের লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে মতিহার জোনের এসি স্যার মোঃ হাফিজুর রহমান এবং আমিসহ ফোর্স নিয়ে ঘটনাস্থল উপস্থিত হই। সেখানে বৌ-বাজার সংলগ্ন একটি ৩য় তলা ভবনে নির্মান কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।
