মতিহারের ঘোষপাড়ায় মনসা পূজা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে সনাতন ধর্মাবলম্বীদের দেবী শ্রীশ্রী মনসার পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টা থেকে নগরীর মতিহার থানার ঘোষপাড়া মন্দিরে মনসা পূজা অনুষ্ঠিত হয়। ঘোষপাড়া মন্দিরে সামাজিক দূরত্ব বজায় রেখে মনসা পূজার আনুষ্ঠিকতা শুরু করে। কাজলা সনাতন সংঘের সহ-সভাপতি আনন্দ কুমার ঘোষ জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এবারও মনসা দেবীর পূজা করছি। দীর্ঘদিন ধরে আমি এককভাবে এই মনসার পূজা করে আসছি।
কাজলা সনাতন সংঘের রঘুনাথ চন্দ্র ঘোষ জানান, শ্রাবণের শেষ তারিখে মনসার পূজা করা হয়। পাকিস্তান আমল থেকে আমার দাদা-বাবারা মনসার পূজা করতো। ৭দিন ধরে চলতো এই পূজা। অর্চণা দিয়ে শুরু হয়ে রাতভর চলতো নাচগান, প্রসাদ বিতরণও। তারই ধারাবাহিকতা ধরে রেখেছে আমার ছোট ভাই আনন্দ কুমার ঘোষ। কিন্ত বর্তমান সময়ে করোনার জন্য এবার কোন আয়োজন থাকছে না। শুধুমাত্র মন্দিরেই বসে পুজা করা হচ্ছে। মনসা পূজা সকলের জন্যই আশীর্বাদ হবেন। পূজা শেষে পুরোহিত সুনিল কুমার চক্রবর্তীকে দেশ ও জাজির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করতে বলেছি।
