রাজশাহী হাসপাতালে বাইপ্যাপ মেশিন দিলো রোটারি ক্লাব
প্রেস বিজ্ঞপ্তি : রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজার এবং রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী’র যৌথ উদ্দ্যোগে করোনা রোগীর জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি বাইপ্যাপ মেশিন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী কে হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর বর্তমান প্রেসিডেন্টসহ ক্লাবের রোটারিয়ান এ. আর জোয়ার্দার, রোটারিয়ান মোজাম্মেল হক, রোটারিয়ান এম. এ মান্নান খান,
রোটারিয়ান আমিনুল ইসলাম, রোটারিয়ান অনু চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান এম. এ মান্নান খান। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর সম্মানিত সদস্যবৃন্দকে অভিনন্দন জানান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আরিফ হোসেন। তিনি বিভিন্ন সেবামূলক কাজের বর্ণনা দেন।
বাইপ্যাপ মেশিনের কাজ হলো করোনার রোগীকে একই সঙ্গে অক্সিজেন সরবরাহ করা এবং রোগীর কার্বন-ডাই-অক্সাইড ফুসফুস থেকে বের হতে সাহায্য করা যা রোগীদের জন্য আবশ্যক। অনুষ্ঠানে বক্তাগণ এবং প্রধান অতিথির বক্তব্যে করোনা রোগীদের কষ্ট লাঘব করতে এবং জীবন রক্ষার্থে এ ধরনের মেশিন সরবরাহে সমাজের স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন এবং বিত্তবানদের এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। তিনি রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজার এবং রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীকে আন্তরিক অভিনন্দন জানান।
