৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ফেন্সিডিলসহ এক জন আটক

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ৮:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে ফেন্সিডিলসহ এক জন আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৬৯ পিস ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামী হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তারাপুর মোড়ল পাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে মোঃ রবিউল ইসলাম(৩২)। ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তার টিম গতকাল সোমবার মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একজন মোটরসাইকেল চালক অভিনব কায়দায় কাশিয়াডাঙ্গা মোড় হতে রাজশাহী কোর্ট এলাকা দিয়ে মোটরসাইকেলে ফেন্সিডিল বহন করে নিয়ে যাবে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবির ঐ টিম রাজপাড়া থানার হড়গ্রাম কোর্ট ঢালুর মোড় গ্রীন মেডিকেল স্টোরের সামনে অবস্থান নেয় এবং দুপুর ১২.৪০ টায় ঐ মোটরসাইকেল চালকে আটক করে। গ্রেফতারকৃত আসামী মোঃ রবিউল ইসলাম জিজ্ঞাসাবাদে মোটরকাইকেলের সীটের নীচে এবং তেলের ট্যাংকির ভিতরে ফেন্সিডিল থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে মোটরকাইকেলের সীট ও ট্যাংকি থেকে ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন