৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ৮:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগরীর কোট স্টেশন মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আরএমপি মিডিয়া মুখপাত্র রুহুল কুদ্দুস। তিনি জানান, এসআই এএসএম সাইদুজ্জামানের নেতৃত্বে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গত ১৫ আগস্ট রাত ৮ টার দিকে মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় তিন ব্যাক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।

ডিবি পুলিশের ঐ টিম রাত ৮.১৫ টায় ঘটনাস্থলে পৌঁছে মোঃ মইদুল ইসলাম তুহিন, মোঃ আদিল হোসেন ও মোঃ সোহানুর রহমান শোভনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে মোঃ মইদুল ইসলাম তুহিন (৩২), হড়গ্রাম এলাকার মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ সোহানুর রহমান শোভন (২৩) ও দামকুড়া থানার পুরাতন কসবা গ্রামের মোঃ টেবলু আলীর ছেলে মোঃ আদিল হোসেন (২৪)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন