৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬নং ওয়ার্ড দোয়া মাহফিল

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১, ৮:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬নং ওয়ার্ড দোয়া মাহফিল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো: ফিরোজ কবির সেন্টুর উদ্যোগে নগরী ১৬নং ওয়ার্ড নিজ কার্যালয়ে নগরী কয়ের দাড়াঁ এলাকায় গত রবিবার সন্ধ্যার পর দোয়া মাহফিল আয়োজন করে ও পরে তবারক বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন নিজ হাতে তবারক বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, শাহমখদুম থানার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফাসহ ও স্থানীয় নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন