রাজশাহী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জাতীয় শোক দিবস পালন
স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী বিভাগ স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী বিভাগের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও শোকের প্রতীক পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রাজশাহী বিভাগ এর নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলোম, হিসাবরক্ষক মনোয়ারুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আনোয়ার হোসেনসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
নির্বাহী প্রকৌশলী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য যে অবদান রেখে গেছেন তা এ জাতি শ্রদ্ধার সাথে যুগ যুগ ধরে স্মরণে রাখবে। বর্তমান সরকারের রূপকল্প বাস্তবায়নের জন্য আমাদের সকলকে এক সাথে কাজ করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।’
