মেয়র পত্নীর ত্রাণ সামগ্রী পেলেন ১০০ প্রতিবন্ধী
স্টাফ রিপোর্টার : রাসিল মেয়র পত্নী বিশিষ্ঠ সমাজসেবী ও রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা শাহীন আকতার রেণীর সহযোগিতায় দরিদ্র প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে নগরীর শহীদ কামারুজ্জামান পার্ক গেট সংলগ্ন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে ১০০ জন দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেল উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সাধারণ সম্পাদক মোসাঃ শারমিন বেগম প্রমূখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
