৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে বিদায়ী ইউএনও মহসীন মৃধাকে দুর্গাপুর পৌরসভা’র সংর্বধনা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১, ১০:০১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে বিদায়ী ইউএনও মহসীন মৃধাকে দুর্গাপুর পৌরসভা’র সংর্বধনা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংর্বধনা দিলো দুর্গাপুর পৌরসভা। গতকাল শনিবার দুর্গাপুর পৌরসভার আয়োজনে পদোন্নতী পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (চাঁপাইনবাবগঞ্জ) পদে পদায়ন করায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধাকে সংর্বধনা দিয়েছেন দুর্গাপুর পৌরসভা। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা ক্রেস্ট প্রদান করেন দুর্গাপুর পৌরসভার মাননীয় মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন ও পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে পদোন্নতী জনিত বিদায়ী সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ মহসীন মৃধা। উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী শাহাবুল হক, প্যানেল মেয়র একরামুল হক, ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, জুলফিকার আলী ভূট্টু, জহুরুল ইসলাম মিরন, জামাল শেখ, সোহেল রানা, আনসার আলী সরদার, সোলেমান আলী, সংরক্ষিত নারী কাউন্সিলর ঝর্না বেগম, ফরিদা ইয়াসমিন নয়ন, জলিদা বেগম সহ উপস্থিত ছিলেন পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন