জাতীয় শোক দিবসে বৃক্ষ বিতরণ করবে রাজশাহী প্রেসক্লাব
প্রেস বিজ্ঞপ্তি : ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে স্মরণ সমাবেশ ও বৃক্ষ বিতরণ। আজ রবিবার বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএমএ‘র রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী। প্রধান বক্তা থাকবেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
