৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে ১৫ আগষ্টে আওয়ামী লীগের কর্মসুচি

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২১, ৯:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে ১৫ আগষ্টে আওয়ামী লীগের কর্মসুচি
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসুচি ঘোষণা করেছে। এদিন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে শারীরিক দুরুত্ব বজায় রেখে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ-শ্রদ্ধা নিবেদন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

অন্যদিকে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের (ইউপি) প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা সভা, দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসুচি পালন করা হবে। স্থানীয় সাংসদের পক্ষ থেকে উপেজলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এসব কর্মসুচি সফল করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সংশ্লিষ্ট ইউনিটের সকল নেতা এবং কর্মী-সমর্থকদের প্রতি উদাত্ত্ব্য আহবান জানিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন