সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

৯০ দিনের মধ্যে কাবুল দখল করতে পারে তালেবান’

Paris
Update : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

এপএনএস : আগামী ৩০ দিনের মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুলকে আলাদা করে ফেলতে পারে তালেবান এবং তা দখলে নিতে পারে ৯০ দিনের মধ্যে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাত দিয়ে এমন কথা জানিয়েছেন মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, তালেবান যেভাবে একের পর এক শহর দখল করছে, কাবুল কত দিন টিকে থাকতে পারবে তা নিয়ে নতুন করে পর্যালোচনা হয়েছে। তবে আফগান নিরাপত্তা বাহিনী কঠোরভাবে প্রতিহত করতে পারলে উল্টোটাও হতে পারে বলে জানান তিনি।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানান, এরইমধ্যে আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এদিকে, বুধবার দেশটির উত্তরাঞ্চলের বাদাখসান প্রদেশের রাজধানী ফাইজাবাদ দখলে নিয়েছে তালেবান। এ নিয়ে ৩৪টির মধ্যে ৯টি প্রাদেশিক রাজধানী দখল করল তালেবান। তালেবানের দ্রুত অগ্রযাত্রায় সেনা প্রধান বদল করেছে আফগানিস্তান। আর এই পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়ছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী।


আরোও অন্যান্য খবর
Paris