৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নীড়ের ঠিকানা সংস্থার পক্ষ থেকে খাবার বিতরণ

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নীড়ের ঠিকানা সংস্থার পক্ষ থেকে খাবার বিতরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : করোনার দূর্যোগকালে কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর ভদ্রার জামালপুর এলাকার তিন শতাধীক অসহায় দুস্থ মানুষের মাঝে নীড়ের ঠিকানা সংস্থার পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীড়ের ঠিকানা সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক,

উপদেষ্টা ও ২৬ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মোঃ আব্দুল কাদের, উপদেষ্টা ও ওলিবাবা মাজার কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁদ, কমিটির সংস্থার সদস্য সহ-সাংগঠনিক সম্পাদক রকিবুজ্জামান রকি প্রমুখ। সবসময় অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এনটিএস’র চেয়ারম্যান ও হযরত শাহমুখদুম রুপোস (রাঃ) দর্গার সরকারী ট্রাষ্টির সদস্য মোঃ মাসুদ রানা সুইট ও সহকারী চেয়ারম্যান আবুল হাসনাত আমি‘র সার্বিক তত্বাবধানে ২য় দিন খাবার বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন