৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে শিবিরকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে শিবিরকর্মী গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত বুধবার রাতে নগরীর আলীগঞ্জ মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। এই শিবিরকর্মীর নাম ইব্রাহিম খলিল ওরফে রহমান (২৫)। তাঁর বাবার নাম এমদাদুল হক। তিনি মহানগর জামায়াতের রোকন।

আর তাঁর ছেলে ইব্রাহিম খলিল শিবিরের কর্মী বলে জানিয়েছেন নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল। তিনি জানান, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের নানা কর্মসূচি বানচালের উদ্দেশ্যে ইব্রাহিমের বাড়িতে গোপন বৈঠক চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইব্রাহিমকে আটক করা যায়।

তাঁর বাড়ি থেকে বেশকিছু বইও জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, ইব্রাহিমের বিরুদ্ধে আগে থেকেই নগরীর রাজপাড়া থানায় নাশকতার মামলা ছিল। নতুন করে তাঁর বিরুদ্ধে আরেকটি নাশকতার পরিকল্পনার মামলা করা হয়েছে। আসামিকে রাতেই থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন