৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ৮:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : খুলনার রূপসা শিয়ালি, পটুয়াখালির কলাপড়া, মৌলভীবাজারের কুলউড়া সহ দেশের নানান স্থানে সাম্প্রদায়িক উস্কানি ও ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসলালয়ে অব্যাহত হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবরদখল প্রক্রিয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর-জেলার উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অসিত ঘোষ, পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি অলোক দাস, সাধারণ সম্পাদক অ্যাড. শরৎ সরকার, জেলার সভাপতি অম্বর সরকার, সাধারণ সম্পাদক কাঞ্চন প্রামানিক, নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, নগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, গৌতম দাস, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, মৃদুল সাহা, দীপিকা রায়, বরুনা শীল, ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রুদ্র ধর প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন