৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক

প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ৮:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার ৩ জন আটক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি ছোরা ও ১ টি হাসুয়াসহ ৩ জনকে আটক করেছে আরএমপি ডিবি। গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর মথুরডাঙ্গা গ্রামের মোঃ নওশাদ আলীর ছেলে মোঃ আরিফ হোসেন ডলার (২৬), মৃত ফুলুয়া বাবুর ছেলে শ্রী রাহুল (৩২) ও মোঃ ইসলামের ছেলে মোঃ নাজির (৩৩)। রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করে যাচ্ছে আরএমপি।

এরই ধারাবাহিকতায় গত ১০ আগষ্ট ২০২১ বিকেল ৪.৩৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে এসআই মোঃ মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তি জানতে পারে বোয়ালিয়া থানার সুজানগর বালুর মাঠের পশ্চিমে পুকুর পাড়ে ৩ জন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৪.৫০ টায় ঘটনাস্থলে পৌঁছে আসামী মোঃ আরিফ হোসেন ডলার (২৬), শ্রী রাহুল (৩২) ও মোঃ নাজির (৩৩)কে গ্রেফতার করে। এসময় তল্লাশী করে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ১ টি ছোরা ও ১ টি হাসুয়া উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন