৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ৮:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
বিজ্ঞাপন

মোহনপুর থেকে প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেন (৩৫) নামের তিন মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে থানার এসআই ইব্রাহিম খলিলুল্লাহ মিশু’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার কেশরহাট বাজার থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন কেশরহাট পৌর এলাকার বিদিরকা গ্রামের লুসাই সরদারের ছেলে।

পুলিশ জানায়, আনোয়ারের বিরুদ্ধে পারিবারিক মামলা হয়। আদালত ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করে। ৪ বছর ধরে সে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলো। মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে গতকাল বুধবার দুপুরে রাজশাহীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন