৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় শোক দিবসে নেসকো শ্রমিকলীগের নানা কর্মসূচি গ্রহণ

প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ৭:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জাতীয় শোক দিবসে নেসকো শ্রমিকলীগের নানা কর্মসূচি গ্রহণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : পনের আগস্ট জাতীয় শোক দিবস জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকি যথাযথ মর্যাদায় উদযাপন লক্ষ্যে রাজশাহী নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণকল্পে গত মঙ্গলবার রাজশাহী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আসাদুজ্জামান মন্টু ও সভার পরিচালনার দায়িত্বে ছিলেন আ’লীগ রাজশাহী মহানগর শাখার শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোহেল।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, শহীদুল্লাহ, মিনহাজ উদ্দিন, তাইফুর রহমান, এ.কে.এম. শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম প্রমুখ। পনের আগস্ট সকাল সাত ঘটিকায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন ও কালেঅ ব্যাজ ধারণ করা হবে। পরবর্তীতে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। বাদ যোহর নেসকো কেন্দ্রিয় মসজিদে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হবে। সর্বশেণে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে বলে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি মারফত জানাগেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন