সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ায় উদ্বেগ বিশেষজ্ঞদের

Paris
Update : বুধবার, ১১ আগস্ট, ২০২১

এফএনএস : ডেল্টার প্রভাবে চীনে বাড়ছে করোনার সংক্রমণ। জানুয়ারির পর ২৪ ঘন্টায় দেশটিতে সর্বোচ্চ ১৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনার সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা। দেশটিতে একদিনে সংক্রমণ ধরা পড়েছে ১ লাখের বেশি মানুষের মধ্যে। ভয়াবহ পরিস্থিতি এড়াতে নাগরিকদের টিকা নেয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। সামরিক বাহিনীর সদস্যদের জন্য টিকা বাধ্যতামূলক করতে প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি চাওয়া হবে বলে জানিয়েছে পেন্টাগন।

মার্চের পর সর্বনিম্ন করোনা শনাক্ত হয়েছে ভারতে। ২৪ ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছেন ২৮ হাজার ২শ চার জন। কমেছে মৃত্যুর সংখ্যাও। আর ভ্যাকসিন পাসপোর্ট ও শিশুদের উপর করোনা টিকা প্রয়োগের বিরুদ্ধে আন্দোলন করছেন ব্রিটেনের নাগরিকরা। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।


আরোও অন্যান্য খবর
Paris