সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

বিজেপি নেতা ও তার স্ত্রীকে গুলি করে হত্যা

Paris
Update : বুধবার, ১১ আগস্ট, ২০২১

এফএনএস : জম্মু-কাশ্মিরের অনন্তনাগে অজ্ঞাত গেরিলারা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কিষাণ মোর্চার নেতা ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছে। সোমবার গেরিলারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে তারা নিহত হন। একজন কর্মকর্তা বলেন, কুলগাম জেলার বিজেপি কিষাণ মোর্চার সভাপতি গোলাম রসুল দার এবং তার স্ত্রীকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তিনি বলেন, দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। কুলগামের রেদওয়ানির বাসিন্দা গোলাম রসুল দার ‘সরপঞ্চ’ও (গ্রাম পঞ্চায়েত প্রধান) ছিলেন।

তিনি গতবছর জেলা বিকাশ পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও তাকে পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। গোলাম রসুল দার বর্তমানে অনন্তনাগে একটি ভাড়া বাড়িতে থাকতেন। এখানেই প্রাণঘাতী হামলার মুখে পড়েন তিনি ও তার স্ত্রী। জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ওই হামলার নিন্দা করেছেন। এক বার্তায় তিনি বলেন, আমি কুলগামের সরপঞ্চ গোলাম রসুল দার এবং তার স্ত্রী জওহর বানোর উপরে নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।

এটি কাপুরুষতার কাজ এবং সহিংসতায় যুক্ত অপরাধীদের খুব শিগগিরি আইনের আওতায় আনা হবে। এই দুঃখের সময়ে শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি এ ব্যাপারে শোকপ্রকাশ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্দেশ্যে সমবেদনা প্রকাশ করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris