৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিশুর শ্লীলতাহানির দায়ে রাজশাহী শ্রমের উপ-পরিচালক গ্রেপ্তার

প্রকাশিত: ১০ আগস্ট ২০২১, ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
শিশুর শ্লীলতাহানির দায়ে রাজশাহী শ্রমের উপ-পরিচালক গ্রেপ্তার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল আলম ওরফে বরিককে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। মনিরুল রাজশাহীতেই কর্মরত।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সোমবার (৯ আগস্ট) সকালে নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এলাকায় আট বছরের ওই শিশুটি পুকুরে গোসল করতে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিলো মনিরুল আলম। মেয়েটি সাঁতার কাটতে গেলে মনিরুল পানির মধ্যে তার শ্লীলতাহানি করে।

ওসি বলেন, শিশুটি বাড়ি গিয়ে ঘটনাটি বললে তার মা প্রতিবাদ জানাতে মনিরুলের বাসায় যান। সেখানে বাকবিতন্ডা হলে এলাকার মানুষ বিষয়টি জানতে পেরে মনিরুলের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেয়। পরে রাজপাড়া থানা পুলিশ গিয়ে মনিরুলকে হেফাজতে নেয়। ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, সোমবার বিকেলে ওই শিশুর মা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। সন্ধ্যায় পুলিশ মনিরুল আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন