সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

আফগানিস্তানে ৫ প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে

Paris
Update : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

এফএনএস : আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তালেবান। রোববার তিনটি শহরের দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে তিনদিনে মোট পাঁচটি প্রদেশের পতন ঘটেছে। রোববার কাবুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযোগ থাকা কুন্দুজ শহরের দখল নেয় তালেবান। একই দিনে সার ই পল ও তালেকানের দখলও নেয় তারা। শুক্র ও শনিবার জারাঞ্জ ও শেবারগানের নিয়ন্ত্রণ হারিয়েছে সরকারি বাহিনী।

দেশটি থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেয়ার পর পরই সীমান্ত অঞ্চলসহ বেশির ভাগ জেলা কেন্দ্র দখলে নেয় তারা। এর পরপরই গুরুত্বপূর্ণ শহর ও প্রাদেশিক রাজধানীগুলোর নিয়ন্ত্রণ নিতে শুরু করে সংগঠনটি। এদিকে, শহরগুলোতে দখল নিতে লড়াই করছে সরকারি বাহিনী। তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনারাও। অন্যদিকে লস্করগাহ, কান্দাহার ও হেরাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল যুদ্ধ চলছে।


আরোও অন্যান্য খবর
Paris