৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় শোক দিবসে রাজশাহী ওয়াসার নানা কর্মসূচি

প্রকাশিত: ১০ আগস্ট ২০২১, ৮:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জাতীয় শোক দিবসে রাজশাহী ওয়াসার নানা কর্মসূচি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সরকারী নির্দেশনার আলোকে রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন। উক্ত আলোচনাসভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের নানা কর্মসূচি আয়োজনের ঘোষণা দেওয়া হয়। উক্ত আলোচনাসভার সভাপতি ছিলেন, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জাকীর হোসেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়াসার সকল কর্মকর্তা-কর্মচারি। সভার প্রারম্ভে সভাপতি জাকীর হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও বঙ্গমাতা ফজিরাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সভাপতির অনুমতি সাপেক্ষে স্থানীয় সরকার বিভাগ হতে প্রেরিত ও জেলা প্রশাসক রাজশাহী হতে প্রাপ্ত কর্মসূচী ও ওয়াসার গৃহীত কর্মসূচিসমূহ উপস্থাপন করেন ওয়াসা কার্যালয়ের সচিব। প্রেরিত প্রেস নোটিশের মাধ্যমে জানা গেছে, আগামী ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী ওয়াসা ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে।

বেলা আটটা বেজে পনের মিনিটে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল করা হবে। বেলা নয়টায় স্বশরীরে কিংবা ভার্চুয়ালি পন্থায় বঙ্গবন্ধুর কর্ম ও জীবনীভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হবে। ঐদিন বাদ জোহর আহম্মদনগর জামে মসজিদে দোয়ার আয়োজন করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন