৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় যৌনউত্তেজক ট্যাবলেটসহ চিকিৎসক পূত্রসহ আটক

প্রকাশিত: ১০ আগস্ট ২০২১, ৮:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় যৌনউত্তেজক ট্যাবলেটসহ চিকিৎসক পূত্রসহ আটক
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার পিতা-পুত্রকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছে থাকা যৌন উত্তেজক ট্যাবলেট, চিকিৎসকের নকল সার্টিফিকেট উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে উপজেলার বিড়ালদহ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুর রাকিব (৫০) ও তার ছেলে ফজলে রাব্বি (২১)। গত রোববার সন্ধ্যার পরে উপজেলার বানেশ্বর বাজারের মমতা ফার্মেসীতে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-৫ সূত্র জানান রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বর বাজারে আব্দুর রাকিব মমতা ফার্মেসীতে নিজে ভুয়া এমবিবিএস ডাক্তার সেজে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা প্রদান করছে। এছাড়া অন্যান্য মাদক জাতীয় ঔষধ গোপনে এলাকায় বিক্রি করে আসছিল। সে সুত্রে রোববার ওই ফার্মেসীতে অভিযান চালানো হয়।

এ সময় আটককৃতদের কাছে থাকা ৬১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬৬ পিস্ যৌন উত্তেজক ক্যাপসুল, বিএমডিসির ভুয়া সার্টিফিকেট ১টি, বিসিএমডিসি ভুয়া সার্টিফিকেট ১ টি, ভিজিটিং কার্ড, মোবাইল ফোন, প্রেসক্রিপশন প্যাড উদ্ধার করা হয়। পরে রাতে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন