সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

রাজধানী দখলে নিলেও হামলায় নিহত হল দুই শতাধিক তালেবান

Paris
Update : সোমবার, ৯ আগস্ট, ২০২১

এফএনএস : আফগানিস্তানের আরেকটি প্রাদেশিক রাজধানী দখলে নিলেও সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছে দুই শতাধিক তালেবান। মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই তালেবানের আগ্রাসন দমাতে পারছে না আফগান সেনারা। একের পর এক শহর দখলে নিতে শুরু করেছে তালেবান। নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে আফগান সেনারা। শনিবার আফগান সেনাদের হটিয়ে দেশটির পূর্বাঞ্চলে জাওজান প্রদেশের রাজধানী শেবারঘান দখলে নেয় তালেবান। এর আগে নিমোরাজ প্রদেশের রাজধানী জারাঞ্জও দখলে নেয় তারা। দখলের পর কারাগারে থাকা বন্দিদের মুক্তিও দেয়া হয়েছে।

প্রমাণ দিতে না পারলেও শেবারঘানে আফগান সেনাদের সঙ্গে সংঘর্ষে দুইশ’র বেশি তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণণালয়। অন্যদিকে, কাবুলে গাড়ি বোমা হামলায় আফগান বিমানবাহিনীর পাইলট হামিদুল্লাহ আজিমি নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। একের পর এক শীর্ষ কর্মকর্তার মৃত্যুর প্রতিক্রিয়ায় তালেবানদের মেরুদণ্ড ভেঙে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

তিনি বলেন, শত চেষ্টাতেও আফগানিস্তানের ইতিহাস মুছে ফেলতে পারবে না তালেবানরা। আমাদের সম্মান ছিনিয়ে নিতে দেব না তাদেরকে। তারা যা করছে তা মানবিকতার পরিপন্থি। আমরা মানবতা, জীবন ও সম্মানের পক্ষে আছি। চমন শহরে পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে তালেবান। আফগানদের জন্য পাকিস্তানের ভিসা শিথিল না করা পর্যন্ত সীমান্তটি বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ব্রিটিশ নাগরিকদের দ্রুত আফগানিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।


আরোও অন্যান্য খবর
Paris