৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে নানা আয়োজনে বঙ্গমাতার জম্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ৯ আগস্ট ২০২১, ৮:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে নানা আয়োজনে বঙ্গমাতার জম্মবার্ষিকী পালিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১তম জম্মবার্ষিকী উপলক্ষে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর অনুষ্ঠানে প্রধান অতিথি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল সভায় সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তাগণ বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর বর্ণাঢ্য জীবন ও কর্মের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, নম্র ও সাহসী। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ষ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এ লড়াই সংগ্রাম আন্দোলনের নৈপথ্যে প্রেরণাদানকারী ছিলেন ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সঙ্কটের সঙ্গী হয়ে জীবনের চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন। বক্তাগণ বলেন, বঙ্গমাতার জীবনী চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। আলোচনাসভা শেষে অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবা
পবা প্রতিনিধি : শ্রদ্ধা আর ভালবাসার মধ্যদিয়ে রাজশাহীর পবায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী পালিত হয়েছে। তাঁর জন্মবার্ষিকীতে বিভিন্ন কর্মসুচি পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিল আলোচনা, দোয়া ও কেককাটা। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান। উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাতার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি গোলাম মোস্তফা ও সুফিয়া হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সহদপ্তর সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নারিফা বেগম, যুব মহিলা লীগ সভাপতি হাসিনা বেগম। উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, দর্শনপাড়া ইউপির চেয়ারম্যান কামরুল হাসান রাজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকবৃন্দ।

সাবেক ছাত্রলীগ ফোরাম
স্টাফ রিপোর্টার : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মদিন পালন করেছেন রাজশাহীর সাবেক ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দ। রোববার বিদসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রলীগ নেতা নফিকুল ইসলাম সেন্টু, হাবিবুর রহমান বাবু, মেরাজুল ইসলাম মেরাজ, মুক্তার আলী, জুবায়ের রুবন, আবদুল লতিফ, রুবেল হোসেন, হাসান, মিজানুর রহমানসহ সাবেক ছাত্রলীগ ফোরামের নেতৃবৃন্দ।

তানোর
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।জানা গেছে, ৮ আগস্ট রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে শারীরিক দুরুত্ব বজায় রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার ও আবু বাক্কার, উপজেলা কৃষি কর্মকর্তা শামিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম ও আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।এছাড়াও শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এদিকে এদিন বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

নওগাঁ
নওগাঁ থেকে প্রতিনিধি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজনে এই আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করনা হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার একেএম আল মামুন চিশতি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানাজ মালেকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন মহিলা সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ৭ নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।

মহাদেবপুর
স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকীতে ৭ দু:স্থ নারী পেলেন সেলাই মেশিন। রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই নারীদের হাতে সেলাই মেশিনগুলো তুলে দেন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন মেশিনগুলো বিতরণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের বঙ্গবন্ধু কর্ণারে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া পরিচালনা ও বঙ্গভবন থেকে সম্প্রসারিত অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।

শিবগঞ্জ
শিবগঞ্জ থেকে প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা’ নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রহিমা রওনাকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। শেষে নারীদের কর্মসংস্থানের লক্ষে দশ নারীর মাঝে সেলাই মেশিন তুলে দেয়া হয়।

লালপুর
স্টাফ রিপোর্টার, লালপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন ন্নেছা মুজিব এর ৯১তম জন্ম দিন পালন করেছেন উপজেলা প্রশাসন।দিনটি উপলক্ষে আজ রবিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে নাটোরের লালপুর উপজেলা পরিষদের মিলাতয়াতনে আলোচনা সভা শেষে নাটোর-১লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ৬ জন নারীর হাতে ১টি করে সেলাই মেশিন তুলে দেয়।এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, লালপুর থানার ওসি ফজলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী,

উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গোলাম কাওসার,আ,স,ম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল,সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সভাপতি ও ইউনিয় পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়,লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সভাপতি মনোয়ার হোসেন নান্টু, সাধারণ তৌহিদুল ইসলাম বাঘা,আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা,ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের একাংশের সভাপতি সাইদুর রহমান,আওয়ামীলীগের নেতা ফিরোজ আল হক ভূইঁয়া, আওলাদ হোসেন, গোপালপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন