৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ঢেউটিন ও চেক বিতরণ করলেন এমপি এনামুল হক

প্রকাশিত: ৯ আগস্ট ২০২১, ৮:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় ঢেউটিন ও চেক বিতরণ করলেন এমপি এনামুল হক
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে থেকে রাজশাহীর বাগমারা প্রাকৃতিক দূর্যোগের কারনে বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়নে নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সভাপতিত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে ২ বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকার চেক তুলে দেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ গোলাম রাব্বানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, প্রকৌশলী সানোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,

মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন