সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

তাহলে কি আবার এক হচ্ছেন শ্রাবন্তী-রোশন?

Paris
Update : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

এফএনএস : ওপার বাংলার অভিনেত্রী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। গত একমাস ধরেই টলিপাড়ায় এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে শ্রাবন্তী বা রোশন খোলাসা করে কেউই কিছু বলেননি। বহুদিন হল, দুজনেই সোশ্যাল মিডিয়া একে অপরের ছবি সরিয়ে দিয়েছেন। তবে এরপরেও বেশকিছুদিন যাবত, শ্রাবন্তী নিজের ফেসবুক প্রোফাইল পিকচারে রোশনের সঙ্গে ছবি রেখে দিয়েছিলেন।

পরে অবশ্য তিনি সেটাও সরিয়ে নেন। এসবের মাঝে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনের সাম্প্রতিক ইস্টাগ্রাম স্টোরি নজর কেড়েছে। যেটি আবার কিছু অন্যরকম ইঙ্গিত দিচ্ছে বলেই মনে হচ্ছে। এই ইঙ্গিতটা সম্পর্ক ভাঙার একেবারেই নয়, তবে কি সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত? ফের কি তবে শ্রাবন্তীর কাছে ফিরতে চাইছেন রোশন? ইনস্টাগ্রাম স্টোরিটি দেখলে এভাবেই একসঙ্গে অনেকগুলি প্রশ্ন ঘুরপাক খায়। কী রয়েছে রোশনের ইনস্টাগ্রাম স্টোরিতে?

গত রোববার রোশন যে ৩টি ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছেন, তার একটিতে দেখা যাচ্ছে চারিদিকে প্রত্যেক যুবকই তাদের সঙ্গিনীকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেখানে একজন একা দাঁড়িয়ে নিজেকেই নিজে জড়িয়ে রয়েছেন। এই ছবিটি পোস্ট করে রোশন লিখেছেন, ‘মাই কন্ডিশন’। অর্থাৎ রোশন এখানে নিজের একাকীত্বকেই তুলে ধরেছেন বলে অনুমান করা যায়। তবে কি শেষ পর্যন্ত একে অপরের কাছে ফিরবেন শ্রাবন্তী-রোশন। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে অবশ্য এই মুহূর্ত এমন কোনও ইঙ্গিত মেলেনি।


আরোও অন্যান্য খবর
Paris