৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর ছোট বনগ্রামে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর

প্রকাশিত: ৮ আগস্ট ২০২১, ৭:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর ছোট বনগ্রামে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে চেক হস্তান্তর
বিজ্ঞাপন

তথ্যবিবরণী : রাজশাহী মহানগরীর ছোট বনগ্রামে উচ্চ মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এ চেক তুলে দেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, আপনারা এখানে স্কুল প্রতিষ্ঠার জন্য ভূমি দিয়ে সরকারকে সহযোগিতা করেছেন।

এখানে সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। তিনি বলেন, আপনারা জমি দিয়ে সহযোগিতা না করলে স্কুল অন্যত্র সরিয়ে নিতে হতো। যার ফলে আপনাদের ছেলেমেয়েদেরকে অনেক দূরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হতো। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) ড. আব্দুল মান্নান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার ঝালপুকুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন