৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে গণটিকার কেন্দ্র পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ৮ আগস্ট ২০২১, ৭:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে গণটিকার কেন্দ্র পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
বিজ্ঞাপন

রুবেল সরকার : রাজশাহীর মোহনপুরে গণটিকার কেন্দ্র ও ঝালপুকুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ন কবির। গতকাল শনিবার দুপুরে উপজেলার মৌগাছি ইউনিয়নের মৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণটিকা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ডক্টর আব্দুল মান্নান, জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: নজরুল ইসলাম, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম, নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ,

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুল কবির, থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন বিশ্বাসসহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ৭টি কেন্দ্রে গণটিকা সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পযন্ত টিকা প্রদান হয়। গণটিকা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলার ঝালপুকুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেন বিভাগীয় কমিশনার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন