৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারী নিহত

প্রকাশিত: ৮ আগস্ট ২০২১, ৭:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারী নিহত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মলে বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা শ্যামপুর এলাকার মৃত হুরমত আলীর স্ত্রী। জানা গেছে, ছাগলের জন্য গাছের পাতাকাটা নিয়ে প্রতিবেশী বল্টুর স্ত্রী শেফালী বেগমের সাথে কথা-কাটাকাটি হয়।

পরে নিহত মলের বাড়িতে এসে মারমুখী আচরন করে শেফালী একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কা- ধাক্কি হয়। এতে করে মলে ঘটনাস্থলে পড়ে গিয়ে মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং শেফালী (৪৫) কে আটক করে। দুর্গাপুর থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সন্দেহজন একজনে আটক করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন