৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় সাপের ছোবলে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৮ আগস্ট ২০২১, ৭:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় সাপের ছোবলে বৃদ্ধের মৃত্যু
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় বিষধর সাপের ছোবলে আমজাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন রঘুরামপুর গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে। স্থানীয়রা জানান, আমজাদ হোসেন প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতের খাবার শেষে তার ঘরে ঘুমিয়ে পড়েন।

গভীর রাতে ঘুমের মধ্যে তাকে সাপে কামড় দেয়। কিন্তু ইঁদুরে কামড় দিয়েছে বলে টের পাওয়ার পরও কাউকে কিছু না জানিয়ে আবার ঘুমিয়ে যান। পরে শনিবার ভোরে তার মুখ দিয়ে ফেনা জাতীয় কিছু বের হতে থাকলে বিষয়টি তিনি পরিবারের লোকজনকে জানান। পরিবারের লোকজন লক্ষণ দেখে সাপে কেটেছে বুঝতে পেরে আমজাদকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন