রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতাপশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের কীর্তি

Paris
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : গ্যালারিতে ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ চিৎকার নেই। স্টেডিয়ামজুড়ে নেই বর্ণিল আলোকসজ্জাও। তবে আছে উজ্জ্বল হয়ে ওঠা ‘ফ্লাডলাইটের আলো’ আর দেশজুড়ে ছুটির আমেজ। সংক্ষিপ্ত স্কোরে অস্ট্রেলিয়া ২০ ওভারে ১১৭/৪ এবং বাংলাদেশ ২০ ওভারে ১২৭/৯। গতকাল শুক্রবার এমনিতেই সরকারি ছুটির দিন। তার ওপর চলছে ‘কঠোর বিধিনিষেধ’। চারদিকে নানা অস্বস্তির খবরের মধ্যে ঘটেলো ‘উৎসবহীন’ এক ইতিহাস। দেশের ক্রিকেটে ‘স্বর্ণের অক্ষরে লেখা দিন’ চাইলে হাতে গুণে গুণে বলে দেওয়া যায়। তাতে ৬ আগস্ট দিনটা লিখে রাখাই যায়।

অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচ হারিয়ে বাংলাদেশ পাঁচ ম্যাচের সিরিজটা নিজেদের ঘরে নিয়েছে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতাপশালী দলটির বিরুদ্ধে এই প্রথম এমন কীর্তি! পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচ জিতে সিরিজ জিতলো বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মত ক্রিকেটের কোন ফরম্যাটে অজিদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা। তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে প্রথমবারের মতো তাদের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ, সেটিও দুই ম্যাচ বাকী রেখেই। সিরিজ জয়ের ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ পায় ১২৭ রানের পুঁজি।

জবাবে অজিরা তুলতে পারল ১১৭ রান। তাতে ১০ রানের জয় পেয়ে যায় বাংলাদেশ। আর এই জয়ের মাধ্যমে অজিদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে ঐতিহাসিক সিরিজ জয়টাও ধরা দিল টাইগারদের হাতে। টানা তিন ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর ঘটনাও এই প্রথম। আগের দুই ম্যাচ জয়ের পর খুব একটা উল্লাস করতে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটারদের। তবে সিরিজ জয় পর দেখা গেল বাঁধাভাঙা আনন্দ। মাঠেই ছুটোছুটি করলেন তারা পরস্পরকে জড়িয়ে। এরপর কাঁধে কাঁধ রেখে গোল হয়ে করলেন আনন্দনৃত্য। মাঠের বাইরে কোচিং স্টাফদেরও দেখা গেল উল্লাসে মেতে উঠতে।

সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের অভিযান অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার। চতুর্থ ম্যাচ শনিবারই। প্রত্যাশার চেয়ে একটু কম পুঁজিই পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বোলারদের আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত প্রাপ্তি জয়ের হাসি। পাঁচ ম্যাচের সিরিজ জয় ধরা দিল প্রথম তিন ম্যাচেই। এবারের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের স্বাদই ছিল না বাংলাদেশের। এবার জয় এলো টানা তিন ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো সংস্করণেই প্রথমবার অস্ট্রেলিয়াকে সিরিজ হারাতে পারল বাংলাদেশ। বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে মধ্যেও উজ্জ্বলতম নাম মুস্তাফিজুর রহমান। কোনো উইকেট তিনি পাননি। কিন্তু ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ৯। তার স্পেলই ম্যাচে গড়ে দিয়েছে পার্থক্য।

বাংলাদেশ: ২০ ওভারে ১২৭/৯ (নাঈম ১, সৌম্য ২, সাকিব ২৬, মাহমুদউল্লাহ ৫২, আফিফ ১৯, শামীম ৩, সোহান ১১, মেহেদি ৬, মুস্তাফিজ ০, শরিফুল ০; টার্নার ১-০-২-০, হেইজেলউড ৪-০-১৬-২, জ্যাম্পা ৪-০-২৪-২, অ্যাগার ৪-০-২৩-০, এলিস ৪-০-৩৪-৩, মার্শ ১-০-১৫-০, ক্রিস্টিয়ান ২-০-৯-০)। অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১১৭/৪ (ম্যাকডারমট ৩৫, ওয়েড ১, মার্শ ৫১, হেনরিকেস ২, কেয়ারি ২০, ক্রিস্টিয়ান ৭*; মেহেদি ৩-০-২৯-০, নাসুম ৪-১-১৯-১, সাকিব ৪-০-২২-১, মুস্তাফিজ ৪-০-৯-০, শরিফুল ৪-০-২৯-২, সৌম্য ১-০-৯-০)।

রাসিক মেয়রের অভিনন্দন : গতকাল রাতে রাসিকেরে এক প্রেস বিজ্ঞতিতে জানান হয়, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজ-২০২১ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানান মেয়র।

অভিনন্দন বার্তায় রাসিক মেয়র বলেন, বাংলাদেশের সোনার ছেলেরা ধারাবাহিক অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানে জয়লাভ করেছে। এরই মাধ্যমে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা। এই দুর্দান্ত ও দাপুটে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশাবাদী, আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।


আরোও অন্যান্য খবর
Paris