সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

রাইসিকে আলোচনায় বসার আহ্বান যুক্তরাষ্ট্রর

Paris
Update : শনিবার, ৭ আগস্ট, ২০২১

এফএনএস : ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ইব্রাহিম রাইসি। ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে আলোচনায় বসে পরমাণু চুক্তি পুনরুদ্ধারের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের জন্য কূটনীতির জানালা সবসময় খোলা থাকবে না বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র। বৃহস্পতিবার প্রথম পার্লামেন্ট অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ইব্রাহিম রাইসি।

আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়। শপথ নেয়ার পর পার্লামেন্টে রাইসি বলেন, নিষেধাজ্ঞা তুলে নিতে যেকোন কূটনৈতিক পদক্ষেপকে তিনি সমর্থন করেন। ইরানের ওপর থেকে অবৈধ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বলে জোর দেন তিনি। ২০১৫ সালে পরমাণু অস্ত্র সীমিতকরণে ইরানের সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্রসহ ৬টি দেশ।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে ইরান আবারও তার পরমাণু কার্যক্রম শুরু করে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ফের শুরু হয় আলোচনা। তবে গেল কয়েক সপ্তাহ ধরে আলোচনা স্থগিত রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris