রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

কুমড়ার ভিতর পাচারকালে নাচোলে র‌্যাবের হাতে অস্ত্র ব্যবসায়ী আটক

Paris
Update : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১


স্টাফ রিপোর্টার : কুমড়া ভিতরে বিশেষ কায়দায় ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল ও গুলি রক্ষিত করে পাচারের সময় চঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে মিলন মিয়া নামক এক অস্ত্রব্যবসাীয়কে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। রাজশাহী র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ৫ আগষ্ট গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন কাটাকুড়ি ঝিকড়া গ্রামে অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জিয়াউর রহমান তালুকদার ও কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি অস্ত্রধারী সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় বিদেশী পিস্তল ২টি, ম্যাগাজিন ২টি, গুলি ৪ রাউন্ড, ১টি কুমড়া যাহার ভিতরে বিশেষ কায়দায় ম্যাগাজিনসহ পিস্তল ও গুলি রক্ষিত ছিল, প্লাস্টিকের বাজারের ব্যাগ ১টিসহ আসামী মিলন মিয়া (২৫), পিতা-সলটেস আলী, সাং-হুজরাপুর, থানা-গোমস্থাপুর, জেলা-চাপাইনবাবগঞ্জকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হতে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে। উপরোক্ত ঘটনায় চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris